চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। কারিগরি সব কাজ শেষ হওয়ার পর সরকারের নির্ধারিত তারিখে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিভিন্ন অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বোর্ডগুলোকে সে অনুযায়ী নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor