ইয়েমেনের দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় ‘আসানা’ নামের একটি রাসায়নিক ট্যাংকার সশস্ত্র ব্যক্তিরা দখল করে নিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে সামুদ্রিক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা জাহাজটিতে আরোহণ করে এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
ব্রিটিশ নৌবাহিনীর সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইয়েমেনের আল মুকাল্লা বন্দর থেকে ৬৫ নটিক্যাল মাইল দক্ষিণে এডেন উপসাগরে ঘটনাটি ঘটেছে। ওই সময় জাহাজটি পূর্ব দিকে যাচ্ছিল।
জাহাজ ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, ছোট আকারের এই ট্যাংকারটি কোন দেশের পতাকাবাহী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জাহাজটির পরবর্তী গন্তব্য হিসেবে সোমালিয়ার বোসাসো বন্দরের নাম উল্লেখ করা হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh