গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন স্থাপত্য অধিদপ্তর নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯টি ভিন্ন পদে মোট ৩৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদগুলোর জন্য আবেদন করার সুযোগ পাবেন। তবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ জুলাই ২০২৬ সকাল ১০টায় এবং এটি চলবে ৬ আগস্ট ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনের সময় প্রার্থীর ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণ করা হবে না।
প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৭ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আবেদন ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।