বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (১৯ জুলাই) দেশটির সরকারের আমন্ত্রণে তিনি এই সফরে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে জানা গেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তিনি বৈঠক ও মতবিনিময় করবেন। আশা করা হচ্ছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin