আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি 'পার্টনারশিপ ফিন্যান্স অফিসার' পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ফাইন্যান্স, ব্যবসায় শিক্ষা, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকা আবশ্যক। প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ফুলটাইম ভিত্তিতে ঢাকায় কাজ করতে হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর বয়সসীমার বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
নির্বাচিত প্রার্থী মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন। আগ্রহী প্রার্থীরা সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বা নির্দিষ্ট লিংকে গিয়ে বিস্তারিত তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে পারবেন। ৬ আগস্ট ২০২৬ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
এক নজরে সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ০৬ আগস্ট ২০২৬ পদ সংখ্যা: ১টি লোকবল নিয়োগ: ১ জন চাকরির খবর: ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ৬ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট: https://ww