চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএস সেবার মাধ্যমে একযোগে এই ফল জানা যাবে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য, গত ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা সম্পন্ন হয় এবং পরবর্তীতে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইটের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবে। এর মধ্যে রয়েছে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd। শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd–এ প্রবেশ করে 'Examination' অপশন থেকে এসএসসি বা দাখিল নির্বাচন করতে হবে। এরপর পরীক্ষার বছর, বোর্ড, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে প্রদান করতে হবে। সবশেষে সিকিউরিটি ক্যাপচা পূরণ করে 'Submit' বাটনে ক্লিক করলে ফলাফল দেখা যাবে।
মোবাইল ফোনের মেসেজ অপশনের মাধ্যমেও ফলাফল সংগ্রহ করা সম্ভব। ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। সাধারণ বোর্ডের ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে 'SSC' লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পুনরায় স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ: SSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল পাওয়া যাবে। কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে 'SSC TEC 123456 2026' লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রিরেজিস্ট্রেশন পদ্ধতি অনুসরণ করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পাওয়ার জন্য বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর এন্ট্রি করতে হবে। এছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও তাদের ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhilকারিগরি: এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।