মঙ্গল গ্রহের সিডোনিয়া অঞ্চলে অবস্থিত কিছু অদ্ভুত প্রাকৃতিক টিলাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। লালচে এই গ্রহের কিছু শিলার গঠন মানুষের মুখের অবয়ব ও পিরামিডের মতো দেখা গেছে, যা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
এই বিষয়টি নিয়ে অ্যানসিয়েন্ট অ্যালিয়েন্স টিভি সিরিজের বিশ্লেষক জেসন মার্টেল একটি নতুন দাবি উপস্থাপন করেছেন। তিনি নাসার অরবিটারের তোলা ছবির ওপর ভিত্তি করে জানান, একটি উঁচু পাহাড়ি এলাকা এবং একটি সমতল অববাহিকার মধ্যে স্পষ্ট সীমানা দেখা গেছে। মার্টেলের মতে, এই সীমানাটি কোনো প্রাচীন জলাশয়ের তীরের রেখা হতে পারে।
তবে এই দাবির বিষয়ে জেসন মার্টেল নিজেও সতর্ক অবস্থানে রয়েছেন। তিনি স্বীকার করেছেন যে, বিষয়টি নিশ্চিত হতে বিজ্ঞানীদের আরও বিস্তারিত বিশ্লেষণের প্রয়োজন রয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy