ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগির হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাতকে ‘সামরিক সংঘাত’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান অব্যাহত থাকবে। এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করার দাবি করেছিলেন।
ডোনাল্ড জে ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালের ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতিতে আসার আগে তিনি একজন ধনকুবের ব্যবসায়ী এবং শোবিজ তারকা হিসেবে পরিচিত ছিলেন। ২০১৫ সালের ১৫ জুন প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন ট্রাম্প। ২০১৬ সালের ৮ নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে তিনি হোয়াইট হাউসের মসনদে বসেন।
ব্যক্তিগত জীবনে ট্রাম্প নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে পড়াশোনা করেন এবং ১৯৬৮ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি তিনবার বিয়ে করেছেন এবং পাঁচ সন্তানের জনক। প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও নির্বাহী আদেশের কারণে আলোচনার কেন্দ্রে রয়েছেন। তার প্রশাসন এবং বিশ্বনীতি নিয়ে বিশ্বজুড়ে নানা সমালোচনা থাকলেও তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।