বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে দেশের সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, দেশে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন এবং মব সহিংসতার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
তবে সরকারি এই দাবির সঙ্গে বাস্তব পরিস্থিতির বেশ অমিল রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। প্রতিবেদনে পুলিশের পক্ষ থেকে সাফল্যের চিত্র তুলে ধরা হলেও, বাস্তবে দেশের আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য ও পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh