অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অক্টোবর মাসে জ্বালানি তেলের কোনো প্রকার দাম পরিবর্তন করা হচ্ছে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে পূর্বনির্ধারিত মূল্যহারই বহাল রাখা হয়েছে।
এই নতুন বিজ্ঞপ্তির ফলে আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে আগের নির্ধারিত মূল্যেই জ্বালানি তেল বিক্রি হবে। সেই অনুযায়ী ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হবে। উল্লেখ্য, এর আগে গত ২০ সেপ্টেম্বর লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে এই দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল।