চলতি বছরের ২৮ নভেম্বর ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নির্বাচনটি আগামী ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হতে পারে বলে জানা গেছে।
ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোটকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক পরিস্থিতির যে অবনতি ঘটেছে, তাতে একটি অবাধ, অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালের পর থেকে ফিলিস্তিনে আর কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy