ইসরায়েলের বিরোধী দলগুলোর শীর্ষ নেতারা একটি জাতীয় জরুরি সরকার গঠনের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকের পর যৌথ বিবৃতির মাধ্যমে তারা এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদের পাশাপাশি গাদি আইজেনকোট, নাফতালি বেনেট, অ্যাভিগডোর লিবারম্যান এবং ইয়ার গোলানের মতো প্রভাবশালী নেতারা উপস্থিত ছিলেন। সাধারণ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ব্লককে পরাজিত করে নতুন সরকার গঠনের লক্ষ্য বাস্তবায়নে বিরোধী দলগুলো তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী জোটের নেতারা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের কাছে গাদি আইজেনকোটকে সরকার গঠনের জন্য প্রথম সুযোগ বা ম্যান্ডেট দেওয়ার যৌথ সুপারিশ করতে সম্মত হয়েছেন। বিরোধী নেতা নাফতালি বেনেট জানিয়েছেন যে, আইজেনকোটের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, তাদের মূল লক্ষ্য হলো কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সরকার গঠন করা এবং দেশের গণতান্ত্রিক ও শাসনতান্ত্রিক সংস্কারকাজ শুরু করা।