পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও পাহাড়ি জনপদকে দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে থাকা ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন (২৬ ইসিবি)।
প্রতিকূল আবহাওয়া, পাহাড় ধস ও নানা ধরনের প্রাকৃতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এই ব্যাটালিয়নের সদস্যরা নিরবিচ্ছিন্নভাবে অবকাঠামোগত উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্গম এলাকায় যাতায়াত ব্যবস্থা সহজতর করার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নে সেনাবাহিনী এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh