বাগেরহাটের মোংলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তিনি মোংলার পথে রওনা হন।
প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন সরকারপ্রধানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, হেলিকপ্টারে মোংলায় পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে তার নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন।
মোংলার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী সড়কপথে খুলনায় যাবেন। সেখানে জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনব্যাপী এই সফর শেষে বিকালে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin