রাজধানীর উত্তরখানের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় দায়েরকৃত দুই মামলায় অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেনসহ ২২ জনকে জামিন দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এই আদেশ প্রদান করেন।
জামিনপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছেন মাসুম রহমান, লিটন, চঞ্চল মিয়া, ইসমাইল, রুহুল কুদ্দুছ ওরফে ছাদেক, রায়হান, জুয়েল, শরিফুল ইসলাম, রেজাউল, সিয়ামুজ্জামান সৈকত, আসাদুজ্জামান, সৈয়দ খালেদ মনসুর, মেহেদী হাসান প্রাপ্ত, এইচ এম তারেক রাফি, নাহিদ সরকার, শিমুল মহসীন তালুকদার, লিটন তালুকদার, রাজু চৌধুরী, নূর উদ্দিন সেলিম ও তানভীর। উল্লেখ্য, নেপচুন এক্সেসরিজ লিমিটেড-এর পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জাকির হোসেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় নেপচুন এক্সেসরিজ লিমিটেডের অন্যতম অংশীদার কাজল ডিএনসিসির ঠিকাদারি প্রতিষ্ঠান উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশকে ফোন করে ময়লার গাড়ি ও যন্ত্রপাতি ভাঙচুর এবং জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। পরদিন রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাজলের নেতৃত্বে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা চালানো হলে তিনজন আহত হন। দুপুর ২টা ১০ মিনিটের দিকে আসামিরা ডিএনসিসি কর্মকর্তা আবু ইউনুছকে মারধর করে আহত করেন। হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা তাদের ওপরও হামলা চালায় এবং দায়িত্ব পালনে বাধা দেয়, এতে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনায় উথুপিয়া কনস্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে উত্তরখান থানায় মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন ওই থানার এসআই শফিকুল ইসলাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর। মামলা দায়েরের পর পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করে। সোমবার তদন্ত কর্মকর্তা উত্তরখান থানার ইন্সপেক্টর ছামিউল হক আসামিদের কারাগারে আটক রাখার আবেদন জানালে এবং এসআই অনুপম দাস তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এরপর আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন শুনানি করলে আদালত তাদের জামিনের আদেশ দেন।
হামলার খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাদের ওপর হামলা ও কর্তব্যে বাধা দেন আসামিরা।এ ঘটনায় উত্তরখান থানায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান উথুপিয়া কনষ্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশ ৩৯ জনের নাম উল্লেখসহ আরও ২৫০/৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কাজল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান উথুপিয়া কনষ্ট্রাকশনের সুপারভাইজার আনিসুর রহমান পলাশকে ফোন করে গালিগালাজ করে।ময়লার গাড়ি ও যন্ত্রপাতি ভেঙে জ্বালিয়ে দেবে মর্মে হুমকি দেয়।