এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নারী এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত করেছে। টুর্নামেন্টের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২৮ আগস্ট শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকংকে। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২৮ আগস্ট থাইল্যান্ডের মুখোমুখি হবে হংকং। পরদিন ২৯ আগস্ট শ্রীলঙ্কা মাঠে নামবে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে। ৩০ আগস্ট ভারত লড়বে থাইল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ১ সেপ্টেম্বর পাকিস্তান ও থাইল্যান্ড লড়বে এবং ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা। ৩ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে হংকং এবং ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া লড়বে আরব আমিরাতের বিপক্ষে।
টুর্নামেন্টের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। এরপর ৬ সেপ্টেম্বর সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ৭ সেপ্টেম্বর পাকিস্তান লড়বে হংকংয়ের বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ আরব আমিরাতের মোকাবিলা করবে। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। গ্রুপ পর্বের শীর্ষ দুটি দলকে নিয়ে সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।