তরুণ প্রজন্মের প্রিমিয়াম লাইফস্টাইল ও আধুনিক পারফরম্যান্সের চাহিদাকে গুরুত্ব দিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন 'ভিভো ভি৮০ লাইট ফাইভজি' উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। 'স্লে এভরি এজ' স্লোগান নিয়ে বাজারে আসা এই স্মার্টফোনটি প্রিমিয়াম কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে তৈরি করা হয়েছে। হ্যান্ডসেটটি সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু—এই দুটি নান্দনিক রঙে পাওয়া যাচ্ছে।
ফোনটিতে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডুয়াল-কার্ভড ডিসপ্লে যুক্ত করা হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০০০ নিট এইচবিএম ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে ৪ ন্যানোমিটার প্রযুক্তির শক্তিশালী ৮-কোর ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর এবং ৮ জিবি এক্সটেন্ডেড র্যাম। ভিভোর দাবি অনুযায়ী, এই কনফিগারেশন মাল্টিটাস্কিংয়ে দ্রুতগতি নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ ৫০ মাস বা তার বেশি সময় পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দেবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের গ্রুপ সেলফি ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট সেন্সর। দীর্ঘ সময় ব্যবহারের সুবিধার্থে এতে যুক্ত করা হয়েছে ৭০৫০ এমএএইচ ক্ষমতার ব্লুভোল্ট ব্যাটারি। এছাড়া পানি ও ধুলা থেকে সুরক্ষার জন্য ফোনটিতে আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং প্রদান করা হয়েছে।
ভিভো ভি৮০ লাইট ফাইভজি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা। গ্রাহকদের জন্য ৯ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে ইএমআই ও হায়ার পারচেজ সুবিধা রাখা হয়েছে।