সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানী ঢাকার স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকা এই নয় দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। রথযাত্রা শুরুর আগে সকাল আটটায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বেলা দেড়টায় স্বামীবাগ ইসকন মন্দির অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা শেষে রথযাত্রা বের করা হয়।
উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটি সদস্য দেবাশীষ রায় মধু এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস।
রথযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে। উৎসব ঘিরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। পুলিশের টহল, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রল, বাইক মোবাইল টিমসহ গোয়েন্দা ও ট্রাফিক পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পাশাপাশি ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক উৎসবের শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। আগামী ২৪ জুলাই বেলা তিনটায় উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির অভ্যর্থনা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌঁছাবে।.নানা আয়োজনে ইসকন ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্