রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। বর্তমানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din