কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ঢেউ ও প্রবল স্রোতের তোড়ে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পর্যটকদের একটি দল সমুদ্রে গোসল করতে নামলে ঢেউ ও স্রোতের কবলে পড়ে তারা ভেসে যান।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনাস্থল থেকে ইতোমধ্যে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এখনো দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশি তল্লাশি অভিযান চলমান রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা জানান, তারাও ঘটনার খবর পেয়েছেন। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের সঠিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য তাদের টিম কাজ করছে।