ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শেষ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সমর্থন দিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে এই অভিযান সম্পন্ন করার জন্য ট্রাম্প তাঁকেই সবচেয়ে উপযুক্ত নেতা হিসেবে বিবেচনা করছেন।
সম্প্রতি ট্রাম্পের কাছ থেকে পাওয়া সমর্থনের বিষয়টি উল্লেখ করে নেতানিয়াহু জানান, মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি স্পষ্ট করেছেন যে, তিনি নেতানিয়াহুকে সঙ্গী করেই ইরানের বিরুদ্ধে এই ‘কাজটি সম্পন্ন করতে’ আগ্রহী।
একই সঙ্গে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান যদি নতুন করে কোনো ধরনের হামলা চালায়, তবে তার জবাবে এমন শক্তি প্রয়োগ করা হবে যা তেহরান কল্পনাও করতে পারবে না।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh