রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা হোটেলের এক নম্বর গেটের সামনের রাস্তায় এই বিস্ফোরণ ঘটায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে রাজারবাগ পুলিশ লাইন্সের সামনেও দুর্বৃত্তরা একই ধরনের ককটেল বিস্ফোরণ ঘটিয়েছিল।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin