হরমুজ প্রণালিতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অন্যান্য বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইন সফরের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইরান হরমুজ প্রণালিকে আঞ্চলিক সংঘাতে নিজেদের দর কষাকষির একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে নৌচলাচল সুরক্ষায় অন্যান্য দেশগুলোকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রুবিও স্পষ্ট করেন যে, সামুদ্রিক যান চলাচল সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র নিজস্ব পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। তবে তিনি আরও যুক্তি দেন যে, এই নিরাপত্তা নিশ্চিত করার বৈশ্বিক দায়িত্বটি ভাগ করে নেওয়া উচিত। এক্ষেত্রে অন্যান্য দেশগুলোকে সরঞ্জাম সরবরাহ বা অর্থায়নের মাধ্যমে কার্যকর অবদান রাখার পরামর্শ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১০: ৫০আপডেট : ২০ জুলাই ২০২৬, ১০: ৫৭