মেক্সিকোর পুয়ের্তো মাদেরোতে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
পুয়ের্তো মাদেরো অঞ্চলটি একটি মৎস্যজীবী শহর এবং প্রশান্ত মহাসাগরীয় বন্দর হিসেবে পরিচিত, যা গুয়াতেমালা সীমান্ত থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও সতর্ক করেছে যে, ভূমিকম্পের ফলে নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কিছু অংশে সুনামির ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামি ঢেউ আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin