প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সহযোগী হিসেবে পরিচিত মডেল স্কাউট ড্যানিয়েল সিয়াদ প্যারিসের কাছে তার নিজ বাড়িতে রহস্যজনকভাবে মারা গেছেন। ফরাসি কর্মকর্তারা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ৬৯ বছর বয়সী সিয়াদ ফ্রান্সে মানব পাচার-সংক্রান্ত বিশেষ প্রসিকিউটরদের তদন্তের আওতায় ছিলেন এবং তার বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগ ছিল। এ বছরের শুরুতে প্রকাশিত ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের এক হাজারেরও বেশি নথিতে তার নাম উঠে এসেছিল।
সিয়াদকে এপস্টেইনের সবচেয়ে অনুগত সহযোগীদের একজন হিসেবে বিবেচনা করা হতো। এপস্টেইনের মৃত্যুর কয়েক মাস আগ পর্যন্ত তাদের নিয়মিত যোগাযোগ ছিল এবং ভ্রমণ বাবদ তিনি অর্থও গ্রহণ করতেন। মডেলিং দুনিয়ায় ভালো সংযোগ থাকা সিয়াদ জাঁ-লুক ব্রুনেলের জন্যও কমিশনভিত্তিক স্কাউট হিসেবে কাজ করতেন। উল্লেখ্য, ব্রুনেল ২০২২ সালের ফেব্রুয়ারিতে কারাগারে আত্মহত্যা করেন এবং এপস্টেইন ২০১৯ সালে কারাগারে মারা যান।
গত সোমবার সন্ধ্যায় সিয়াদকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর কারণ নির্ণয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্ত করা হবে। সিয়াদ এপস্টেইনকে নারী পাচার ও নির্যাতনে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত কয়েকজন ফরাসি পুরুষের মধ্যে একজন ছিলেন। যদিও তিনি তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি, তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন যে তিনি তার নিজস্ব সংস্করণ তুলে ধরতে চান।
ফেব্রুয়ারিতে গার্ডিয়ানকে দেওয়া এক ইমেইল বিবৃতিতে সিয়াদ দাবি করেছিলেন যে, তিনি এপস্টেইনের প্যারিসের অ্যাপার্টমেন্টে বৈধ মডেল কাস্টিংয়ের জন্য নারীদের পাঠাতেন এবং কাস্টিং শেষে মডেলদের সঙ্গে তিনি স্থান ত্যাগ করতেন। তবে এ বছরের শুরুতে সাবেক সুইডিশ মডেল এবা কার্লসন তার বিরুদ্ধে ১৯৯০ সালে স্টকহোমে স্কাউটিংয়ের পর ফ্রান্সে ধর্ষণের অভিযোগ আনেন। সিয়াদের মৃত্যুর খবরে প্রতিক্রিয়া জানিয়ে কার্লসন বলেন, এটি খুবই হতাশাজনক কারণ তিনি গ্রেপ্তারের খুব কাছাকাছি ছিলেন। সিয়াদ ফ্রান্স টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ দাবি করে বলেছিলেন যে, তিনি জানতেন না এপস্টেইন বিপজ্জনক এবং তিনি কোনো নাবালককে তার কাছে পরিচয় করাননি। ২০১৬ সালে এফবিআই সিয়াদের কার্যকলাপ সম্পর্কে তথ্য পেয়েছিল এবং ফেব্রুয়ারিতে ফরাসি প্রসিকিউটররা এপস্টেইন ফাইল বিশ্লেষণের জন্য বিশেষ ম্যাজিস্ট্রেট দল গঠন করেন।
এ বছরের শুরুতে প্রকাশিত ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের এপস্টাইন ফাইলের ১,০০০-এর বেশি নথিতে তার নাম উল্লেখ রয়েছে।সিয়াদ এপস্টাইনকে নারী ট্রাফিকিং ও নির্যাতনে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত কয়েকজন ফরাসি পুরুষের মধ্যে একজন।
মডেলিংয়ের পাশাপাশি এপস্টাইনের সঙ্গে দেখা করার জন্য উপযুক্ত নারীদেরও তিনি খুঁজে দিতেন।২০১৪ সালে এপস্টেইনকে লেখা এক ইমেইলে তিনি তার কাজকে মাছ ধরার সঙ্গে তুলনা করে লিখেছিলেন, ‘এই ব্যস্ততায় আমি মাঝে মাঝে মাছ ধরার মতো অনুভব করি, কখনো দ্রুত ধরা পড়ে, কখনো কোনো মাছ নেই।’এপস্টেইন ফাইলগুলোতে সিয়াদকে তার সবচেয়ে অনুগত সহযোগীদের একজন হিসেবে দেখানো হয়েছে।