দেশের বাজারে নতুন প্রযুক্তির ‘বেকো প্রাইম্যাক্স সিরিজ’ টেলিভিশন লাইনআপ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। তুরস্কের বিখ্যাত প্রতিষ্ঠান কোচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ ব্র্যান্ড বেকো’র এই টেলিভিশন সিরিজটি তুর্কি ইঞ্জিনিয়ারিং ও বৈশ্বিক প্রযুক্তির সমন্বয়ে স্থানীয় ক্রেতাদের জন্য নিয়ে আসা হয়েছে। দেশীয় হোম অ্যাপ্লায়েন্স শিল্পকে নতুন রূপ দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন উন্মোচিত এই টেলিভিশন সিরিজটি কিউলেড (QLED) এবং মিনি এলইডি (Mini LED) উভয় ভ্যারিয়েন্টেই বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিউলেড টেলিভিশনগুলো পাওয়া যাবে ৪৩, ৫০, ৫৫ এবং ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজে। অন্যদিকে, দর্শকদের দারুণ সিনেমাটিক অভিজ্ঞতা দিতে এই সিরিজের ফ্ল্যাগশিপ ৭৫ ইঞ্চি মডেলে ব্যবহার করা হয়েছে উন্নত কিউডি (QD) মিনি এলইডি প্রযুক্তি।
আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখে এই টেলিভিশনগুলোতে যুক্ত করা হয়েছে কোয়ান্টাম ডট প্রযুক্তি, এমইএমসি (MEMC) সহ এইচএসআর (HSR) ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ডলবি অ্যাটমস ও ফার-ফিল্ড ভয়েস কন্ট্রোল সুবিধা। এছাড়া অফিশিয়াল গুগল টিভি প্ল্যাটফর্ম থাকার কারণে ব্যবহারকারীরা সহজেই নেটফ্লিক্স, ইউটিউব এবং অ্যামাজন প্রাইম ভিডিওর মতো জনপ্রিয় স্ট্রিমিং অ্যাপগুলো উপভোগ করতে পারবেন।
এই নতুন লাইনআপ সম্পর্কে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এইচ. এম. ফাইরোজ বলেন, "বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের উন্মোচন বাংলাদেশি গ্রাহকদের কাছে বৈশ্বিক প্রযুক্তি এবং তুর্কি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি আমাদের, তারই প্রতিফলন। আমাদের রূপান্তরের যাত্রা এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে আমরা বিশ্বমানের উদ্ভাবন সবার জন্য সহজলভ্য করছি এবং পুরো বাংলাদেশজুড়ে গ্রাহকদের উন্নত গুণমান ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করছি।"
ক্রেতাদের নিশ্চিন্ত ব্যবহারের জন্য বেকো প্রাইম্যাক্স টেলিভিশন সিরিজের সঙ্গে থাকছে ৪ বছরের ওয়ারেন্টি। এর পাশাপাশি বিনামূল্যে ওয়াল মাউন্টিং এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা দেবে প্রতিষ্ঠানটি, যা সিঙ্গার বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে। নতুন এই সিরিজের টেলিভিশনগুলো এখন দেশের সকল সিঙ্গার ও বেকো শোরুম, অনুমোদিত ডিলার আউটলেট এবং তাদের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।