বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন।
একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরা হয়। বাংলাদেশে বিদ্যমান জ্বালানিসংকট এবং নতুন করে সহায়তা চাওয়ার বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।
রণধীর জয়সওয়াল বলেন, ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে এবং তা এখনো অব্যাহত আছে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের যে অনুরোধ করা হয়েছে, তা ভারতের নিজস্ব অভ্যন্তরীণ চাহিদা, শোধন ক্ষমতা এবং দেশে ডিজেলের সার্বিক প্রাপ্যতার বিষয়টি বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে।