আগামী নভেম্বর মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমিশন নভেম্বর মাসকে লক্ষ্য করেই তাদের কর্মপরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলা হয়েছে।
নির্বাচন কমিশনার আরও বলেন, নভেম্বর থেকে শুরু করে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল—এই সময়কালটি নির্বাচনের জন্য সবচেয়ে উপযুক্ত মৌসুম। তিনি উল্লেখ করেন যে, পূজা, ঈদ ও রমজানের মতো ধর্মীয় উৎসবের সময়গুলো বাদ দিয়ে এই সময়টিকে নির্বাচনের জন্য নির্ধারণ করা হয়েছে।
একই সাথে আব্দুর রহমানেল মাছউদ জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো আগে সম্পন্ন করার বিষয়ে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে।