ক্রিকেট প্রেমীদের জন্য আজ বেশ কিছু আকর্ষণীয় ম্যাচ রয়েছে। শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে, যা সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস টেন ১ চ্যানেলে। এছাড়া ইমার্জিং ক্রিকেট চারদিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি দুপুর ১টা ৩০ মিনিটে ইউটিউব এবং ক্রিকেট এসএটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। সিপিএল ২০২৬-এর ম্যাচে অ্যান্টিগুয়া ও বার্বাডোজের লড়াই ভোর ৫টায় স্টার স্পোর্টস ও ফ্যানকোডে দেখা যাবে।
ফুটবল ভক্তদের জন্য আজ রাতে রয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচ। লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম রিয়াল সোসিয়েদাদ ম্যাচটি সরাসরি দেখা যাবে রাত ১টায় ফ্যানকোডে। এছাড়া ইংলিশ লিগ কাপে টটেনহ্যাম ও চার্লটন মুখোমুখি হবে রাত ১২টা ৪৫ মিনিটে, যা ফ্যানকোডে উপভোগ করা যাবে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh