দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কবার্তা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। একই সঙ্গে নদীবন্দরগুলোকে কোনো ধরনের সংকেত না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy