ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং এক্স-একাউন্টে একটি বার্তার মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনার জন্মদিনে অনেক অনেক শুভকামনা রইল। ভারতের জনগণের জন্য আপনার নিবেদিত সেবার পাশাপাশি আপনার সুস্বাস্থ্য এবং প্রাণবন্ত উদ্যম সবসময় বজায় থাকুক, এটাই প্রত্যাশা করি।
এদিকে, শুভেচ্ছা বার্তা পাওয়ার পর তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের ভেরিফায়েড এক্স-একাউন্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদি লেখেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।