কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ হিসেবে যুক্ত করার একটি প্রস্তাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইইউর ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে, অথবা বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন কানাডাকে এই বিশেষ মর্যাদায় ভূষিত করার প্রস্তাবটি উত্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রথম অ-ইউরোপীয় সরকারপ্রধান হিসেবে এই প্রস্তাবের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন। তিনি ইইউর সঙ্গে কানাডার সম্পর্ককে একটি অনন্য ও কৌশলগত জোট হিসেবে অভিহিত করলেও, কানাডা যে ইইউর পূর্ণ সদস্য হতে আগ্রহী নয়, তা স্পষ্ট করে দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সময়ে চলমান বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে অটোয়া ওয়াশিংটনের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরতা কমিয়ে আনার কৌশল হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে।