নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণকারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ আরও সম্প্রসারিত হচ্ছে। দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর থেকে নতুন এই সুযোগ কার্যকর করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই তারিখ থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা ও পরিধি বাড়ানো হচ্ছে। এর ফলে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীরা দেশটিতে কাজ করার জন্য আরও বেশি সুযোগ পাবেন।
একইসঙ্গে ১৬ নভেম্বর থেকে আরও একটি নতুন ভিসা ক্যাটাগরি চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। যেসব গ্র্যাজুয়েট পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার নির্ধারিত যোগ্যতা পূরণ করতে পারবেন না, তাদের জন্য ছয় মাস মেয়াদি নতুন ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ চালু করা হচ্ছে। এতে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা কাজের সুযোগের আওতায় আসবেন।