মাছরাঙা টেলিভিশনে নিয়মিত সম্প্রচারিত হচ্ছে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না’। তানজিকা আমিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দর্শকদের সামনে হাজির হয়। দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় সব রান্নার রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
অনুষ্ঠানটির প্রতিটি পর্বে দুটি করে পদের রান্না দেখানো হয়। রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিভিন্ন সিজনের শীর্ষ রন্ধনশিল্পীরা এখানে রেসিপিগুলো উপস্থাপন করেন। রান্নার পাশাপাশি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলতে একটি পাপেট চরিত্র যুক্ত করা হয়েছে। নিজের রসবোধ ও গল্পকথনের মাধ্যমে পাপেট চরিত্রটি পুরো অনুষ্ঠান জমিয়ে রাখে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy