ইয়েমেনের হুথিদের সাম্প্রতিক হামলার কারণে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় দেশে ফেরার অপেক্ষায় থাকা অনেক সৌদি নাগরিক চরম ভোগান্তিতে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সহায়তার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যে অবস্থিত সৌদি দূতাবাস।
সৌদি দূতাবাস জানিয়েছে, রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের বাদশা ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দরে হামলার জেরে ফ্লাইট বাতিল বা বিঘ্নিত হয়েছে। এর ফলে যেসব নাগরিক দেশে ফিরতে গিয়ে সমস্যায় পড়েছেন, তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দূতাবাসের প্রধান কার্যালয়ে সৌদি এয়ারলাইনসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ভুক্তভোগী নাগরিকেরা স্থানীয় সময় রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সেখানে গিয়ে সরাসরি প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান নিতে পারবেন।