ফ্রান্স থেকে অবৈধভাবে সমুদ্রপথে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করার সময় পৃথক দুটি দুর্ঘটনায় চারজন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, একই দিনে ডানকার্ক বন্দরের নিকটবর্তী সমুদ্র এলাকা থেকে আরও তিন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের নাগরিকেরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ উপায়ে ছোট নৌকায় চড়ে ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পেরিয়ে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছেন। এই বিপজ্জনক নৌপথ পাড়ি দিতে গিয়ে প্রায়ই ছোট নৌকাগুলো দুর্ঘটনার কবলে পড়ছে এবং বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh