নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, একটি পিকআপভ্যান নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে নারান্দিয়া এলাকায় পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই ওই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ, শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din