ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৪০) ও তার পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দেবাশীষ দত্ত ছাড়াও তার স্ত্রী আফসানা শারমীন (২৫), তিন বছরের ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী (৬৪) রয়েছেন। নিহতদের বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়।
বুধবার (১৯ আগস্ট) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর কুষ্টিয়ায় পৌঁছালে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin