ইসলামি জীবনদর্শনে সময়ের গুরুত্ব অপরিসীম। প্রবাদ আছে, যার দুটি দিন সমান হলো সে ক্ষতিগ্রস্ত, আর যার আজকের দিনটি গতকালের চেয়ে খারাপ হলো সে ধ্বংসপ্রাপ্ত। একজন মুমিনের কাছে প্রতিটি নতুন সূর্যোদয় কেবল একটি নতুন দিন নয়, বরং আত্মউন্নয়ন ও অতীতের ভুল সংশোধনের এক বিশেষ সুযোগ।
প্রতিটি দিনকে গতদিনের চেয়ে উন্নত করার প্রথম ধাপ হলো আত্মপরীক্ষা বা 'মুহাসাবা'। খলিফা ওমর (রা.) বলতেন, চূড়ান্ত হাশরের বিচারের মুখোমুখি হওয়ার আগেই নিজেদের হিসাব নিজেরা নিয়ে প্রস্তুত হও (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৫৯)। রাতে ঘুমানোর আগে বা দিনের শুরুতে নিজেকে প্রশ্ন করা উচিত, গতকাল কী ভালো কাজ করেছি আর কোথায় ভুল হয়েছে। পবিত্র কোরআনেও আল্লাহ তায়ালা মুমিনদের আগামীকালকের জন্য কী পাঠিয়েছে, তা লক্ষ্য করার নির্দেশ দিয়েছেন (সুরা হাশর, আয়াত: ১৮)।
অতীতের ভুল বা অলসতার জন্য অনুশোচনা করা এবং তা শুধরে নেওয়ার সংকল্প করা আজকের দিনটিকে সুন্দর করার অন্যতম উপায়। মহানবী (সা.) বলেছেন, কোনো অন্যায়ের পরপরই একটি ভালো কাজ করো, যা সেই অন্যায়কে মুছে দেবে (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৮৭)। অর্থাৎ, গতকালের ত্রুটির ক্ষতিপূরণ হিসেবে আজ অন্তত একটি অতিরিক্ত সৎকাজ করে জীবনের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।
দিনের শুরুটা সুন্দর হলে পুরো দিনের গতিপথ বদলে যায়। ফজরের নামাজের পর সূর্যোদয়ের সময়টুকু অলসতায় না কাটিয়ে দিনের পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণে ব্যয় করা বরকতময়। সুনির্দিষ্ট সময়সূচি মেনে চললে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এছাড়া, যেকোনো কাজের পেছনে সৎ নিয়ত থাকলে তা ইবাদতে পরিণত হয়। মহানবী (সা.) বলেছেন, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল (সহিহ বুখারি, হাদিস: ১)।
জীবন পুরোপুরি একদিনে বদলে ফেলা সম্ভব নয়, প্রয়োজন ধারাবাহিক অগ্রগতি। আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয়, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয় (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)। ইবনে রজব আল-হাম্বলি এক মনীষীর উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আদম সন্তান হিসেবে তুমি তো কেবল কতগুলো দিনের সমষ্টি; যখনই একটি দিন চলে যায়, তোমার জীবনের একটি অংশও ক্ষয় হয়ে যায়। তাই প্রতিটি দিনকে গতকালের চেয়ে উন্নত করার চেষ্টা করাই প্রকৃত সফলতা।
.জীবন যাপনে ভারসাম্য: নবীজির জীবন থেকে ৭ শিক্ষা.দিনের সূচনা যদি সুন্দর হয়, তবে পুরো দিনের গতিপথ বদলে যায়।
গতকালের চেয়ে আজ একটি অতিরিক্ত ভালো কাজ করা বা একটি মন্দ অভ্যাস ত্যাগ করার চেষ্টাই হলো আসল সফলতা।মহানবী (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল তা-ই, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)আজ যদি একটি নতুন শুভ অভ্যাস বা চর্চা যুক্ত করা যায়, তবে গতকালের তুলনায় আজকের দিনটি নিঃসন্দেহে অন