রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সাহেদের বিরুদ্ধে আদালতে দায়ের করা একটি ফৌজদারি কার্যবিধির (সিআর) মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পল্লবী থানা পুলিশের অনুরোধে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে ইসিবি এলাকা থেকে আটক করে।
ওসি হাসান বাসির আরও জানান, অভিযুক্তকে পল্লবী থানায় নিয়ে আসার জন্য পুলিশের একটি টিম রওনা হয়েছে। তিনি থানায় পৌঁছানোর পর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh