বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যক্রমের ওপর নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশ করার সময় তিনি এই আহ্বান জানান।
ভলকার তুর্ক তার বক্তব্যে বলেন, তারা বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ওপর তদারকির জন্য একটি স্বতন্ত্র ও শক্তিশালী কাঠামো গঠনের আহ্বান জানিয়ে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে এ ধরনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা তিনি আগেও একাধিকবার উল্লেখ করেছেন।
এর আগে, ২০২৪ সালের জুলাই মাসের ঘটনাপ্রবাহ নিয়ে করা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের তথ্যানুসন্ধান প্রতিবেদনেও বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার স্বাধীন তদন্তের সুপারিশ করা হয়েছিল। সেই প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক তদারকি এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি কার্যকর জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছিল।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে হালনাগাদ প্রতিবেদন পেশকালে তিনি এ আহ্বান জানান।