বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (একিউআই) ঢাকার বর্তমান স্কোর ১৬০, যা 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এই তথ্য প্রকাশিত হয়।
তালিকায় ১৬৯ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটি। দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর, যার স্কোর ১৬৭। ১৬৫ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। এছাড়া ১৬৩ স্কোর নিয়ে ভিয়েতনামের শহর হো চি মিন সিটি চতুর্থ এবং ১৬২ স্কোর নিয়ে ইরাকের রাজধানী বাগদাদ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান সম্পর্কে তাৎক্ষণিক বা লাইভ সূচক জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর বেশি হলে তা 'দুর্যোগপূর্ণ' হিসেবে গণ্য করা হয়।