বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। শুক্রবার (২ অক্টোবর) লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা গেছে, চিকিৎসার উদ্দেশ্যে কয়েকদিন আগেই তিনি লন্ডনে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে হোটেল কক্ষে থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নিজের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়া যুক্তরাজ্যে থাকাকালীন তিনি বিবিসির প্রযোজক, উপস্থাপক ও সম্পাদক হিসেবেও কাজ করেছেন।