রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই আকস্মিক বিস্ফোরণে মো. বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ। তিনি জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কারা এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin